বজ্রপাতে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ,লাশ মিলল ১২ ঘন্টা পর।
তানজীম আহমেদ,কন্ট্রিবিউটর, রিপোর্টার,খুলনা।
৯ জুন ২০২৬, দুপুর ৩:১০ বরিশালের হিজলায় বজ্রপাতে সিমেন্টবাহী ট্রলার থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
৭জুন সকালে উপজেলার দুর্গাপুর-সংলগ্ন মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত অপু সিকদার (৩৮) হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের বাবুল সিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে সিমেন্টবোঝাই একটি ট্রলার নিয়ে চারজন শ্রমিক হিজলার হরিনাথপুরের উদ্দেশ্যে রওনা হন।
ট্রলারটি মেঘনা নদীর দূর্গাপুর এলাকায় পৌঁছালে ঝড়বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে ট্রলারে বজ্রপাত হলে অপু সিকদার নদীতে পড়ে নিখোঁজ হন।