মাদকের সাথে জড়িত থাকায় সেচ্ছাসেবক দলনেতা বহিষ্কার
মুনতাসীর আলিফ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামকে দলীয় শৃ'ঙ্খ'লা ভঙ্গ ও মা'দ'কে'র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সকল দলীয় পদ থেকে ব'হি'ষ্কা'র করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার নুরুন্নবী কাজল ও সদস্য সচিব সোহেল তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরহাদুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃ'ঙ্খ'লা ভঙ্গ ও মা'দ'কে'র সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দলীয় পদ থেকে ব'হি'ষ্কা'র করা হয়েছে।