লোডশেডিং এর কারণে ফোনের আলো জ্বালিয়ে পরীক্ষা দিল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

Jun 19, 2026 - 18:01
Jun 19, 2026 - 18:12
 0
লোডশেডিং এর কারণে ফোনের আলো জ্বালিয়ে পরীক্ষা দিল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা
ফোনের আলোতে পরীক্ষায় শিক্ষার্থী

লোডশেডিং এর কারণে ফোনের আলো জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। 

গতকাল (১৮ জুন) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২০২২ এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলাকালীন হঠাৎ লোডশেডিং দেখা দেয়। যারফলে পুরো হলরুম অন্ধকার হয়ে আসে।

এমতাবস্থায় দায়িত্বরত শিক্ষকরা কোন কিছু বুঝে ওঠার আগেই নিজেদের ফোনের আলো জ্বালিয়ে লেখা চালিয়ে যেতে থাকে শিক্ষার্থীরা । তবে পরবর্তীতে বিদ্যুৎ আসলে পূনরায় পরীক্ষা স্বাভাবিক ভাবেই চলতে থাকে। 

এ ঘটনায় অনেক শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, পরীক্ষা চলাকালীন লোডশেডিং খুবই অপ্রত্যাশিত, এভাবে লোডশেডিং হলে শিক্ষার স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।