গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল

মেসবাহ্ উদ্দিন, মাদারীপুর

Jul 5, 2026 - 15:49
 0
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল

গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ১১ দলীয় ঐক্যজোট।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোখলেছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুস সোবহান খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ড. কাজী আবুল বশার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মাদারীপুর সদর উপজেলা সভাপতি হাসিবুল্লাহ, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান খান এবং মাদারীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হুমায়ুন কবির।

বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে জনগণের গণরায়ের যথাযথ বাস্তবায়ন জরুরি। এ লক্ষ্যেই তারা শান্তিপূর্ণ আন্দোলন ও গণসচেতনতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।