ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
সাজিদ সিকদার, কনট্রিবিউটিং রিপোর্টার, টাঙ্গাইল
মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্লা এলাকায় বাসের ধাক্কায় মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নি'হত হয়েছেন।
বুধবার দুপুরে এ দু'র্ঘটনা ঘটে। নি'হত মেহেদী হাসান কুষ্টিয়া জেলার বাসিন্দা এবং নাসির গ্রুপের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। পুলিশ, ঘা'তক বাসটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে গোড়াই হাইওয়ে থানা পুলিশ।