গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল 

শিহাব আহসান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, গবি

Jun 14, 2026 - 15:37
 0
গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল 
সংগৃহীত

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) জানুয়ারি-জুন ২০২৬ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২ জুন পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ০৬ জুলাই ২০২৬ থেকে শুরু হবে।

রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমিস্টার ফাইনাল পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৬ জুলাই ২০২৬ ইং সোমবার থেকে পরীক্ষা শুরু হবে।

এদিকে, জানুয়ারি-জুন ২০২৬ সেশনের চলমান ক্লাস আগামী ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১০ জুন) সেমিস্টার ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে।