ঢাকা মহাসড়কে মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকান্ড

প্রিয়তোষ রায়, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ধানমন্ডি

Jun 9, 2026 - 22:19
 0
ঢাকা মহাসড়কে মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকান্ড
দূর্ঘটনা কবলিত মাইক্রোবাস

ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় একটি নোয়া মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে গাড়িতে কোনো যাত্রী না থাকায়, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকাগামী লেনের স্মাইল ক্যান্টনমেন্ট এলাকায় হঠাৎ একটি নোয়া মাইক্রোবাসে আগুন ধরে গেলে, চালক গাড়িটি মহাসড়কের পাশে রেখে নিরাপদে নেমে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িটি দাউদাউ করে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের ঘটনায় মহাসড়কে আতংক ছড়িয়ে পড়েছে।