ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারি নিহত ‎

শানু বিশ্বাস, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বাগেরহাট  ‎

Jun 21, 2026 - 18:50
 0
ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারি নিহত  ‎

‎খুলনা-মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় একজন নিহত ১ হয়েছে। ঘাতক গাড়িটি আটক করেছে হাইওয়ে পুলিশ।

‎বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মোঃ তৈয়ব আলী (৫৫), ওরফে তৈয়েব ঘটক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

‎রবিবার (২১ জুন) ভোর ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়েব ঘটক ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তৈয়েব ঘটক মহাসড়ক পারাপার হচ্ছিলেন বা রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় খুলনাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

‎দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

‎হাইওয়ে পুলিশ ঘাতক প্রাইভেট কারটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‎ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটি হাইওয়ে পুলিশ আটক করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।