পটুয়াখালীতে রেস্টুরেন্টে শেফের ঝুলন্ত লাশ উদ্ধার

তানজীম আহমেদ, কনট্রিবিউটিং রিপোর্টার, খুলনা

Jun 9, 2026 - 15:48
Jun 9, 2026 - 17:35
 0
পটুয়াখালীতে রেস্টুরেন্টে শেফের ঝুলন্ত লাশ উদ্ধার
সংগৃহীত

পটুয়াখালীতে একটি রেস্টুরেন্টের আবাসিক কক্ষ থেকে মো: সায়েম (২০) নামে শেফের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) শহরের দক্ষিন সবুজবাগে পৌর পার্ক রেস্টুরেন্টে গতকাল এ ঘটনা ঘটে।

জানা যায়, সায়েম ঐ রেস্টুরেন্টে শেফ হিসেবে কর্মরত ছিলেন এবং স্টাফ আবাসিক রুমেই থাকতেন। তার বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায়।

পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে আবাসিক রুমে সহকর্মীরা সায়েমের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠায়।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।