রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪
সর্বজিৎ চাকমা, কনট্রিবিউটিং রিপোর্টার, রাঙামাটি
রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরির মামলার এক পলাতক আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট চারজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন- মোঃ ইলিয়াছ (২৯), মোঃ সাব্বির হোসেন (২০), মনির হোসেন (৬০) এবং মোঃ নুরুল ইসলাম ওরফে ভুট্টো।
পুলিশ জানান, আটককৃতদের মধ্যে চুরির মামলার এক পলাতক আসামি এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানার ওসি মোঃ জসীম উদ্দীন বলেন, “আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”
রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানানো হয়েছে।