লালমনিরহাট সীমান্তে ২৯৪ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ 

মুনতাসীর আলিফ ,লালমনিরহাট 

Jul 2, 2026 - 11:21
 0
লালমনিরহাট সীমান্তে ২৯৪ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) রাত ১০টা ৫০ মিনিটে হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল এলাকায় বনচৌকি বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের বহন করা মাদক ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৯৪ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ৬০০ টাকা। ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।