গোয়াইনঘাট সীমান্তে সক্রিয় নারী পাচারকারী চক্র

নাজমুল হাসান ,গোয়াইনঘাট সিলেট

Jun 19, 2026 - 18:50
 0
গোয়াইনঘাট সীমান্তে সক্রিয় নারী পাচারকারী চক্র
পাচারকারী চক্র

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রভাবশালী নারী পাচারকারী চক্র। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা গেছে, চক্রটি অভিনব ও চাঞ্চল্যকর কায়দায় স্থানীয় সীমান্ত পথ ব্যবহার করে ভারতে নারী পাচার করে আসছে।

​অনুসন্ধানে জানা যায়, পাচারের উদ্দেশ্যে আনা নারীদের ভারতে পাঠানোর আগে হাজীপুর এলাকায় ‘সাইফুল’ নামক এক ব্যক্তির আস্তানায় রাখা হয়। সেখানে পাচারের

পূর্বপ্রস্তুতি হিসেবে নিয়মিত মাদকের আসর বসে। পরবর্তীতে সুযোগ বুঝে ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে, পান্তুমাই সীমান্ত এলাকা দিয়ে এই নারীদের ওপারে পার করে দেওয়া হয়। স্থানীয় ‘রিমাল’ নামক এক ব্যক্তির বাড়ির পিছনের রুটটি এই অবৈধ পারাপারের মূল ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

​সীমান্তের এই মাফিয়া চক্রের প্রকাশ্য কর্মকাণ্ডে স্থানীয় এলাকাবাসী চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা প্রকাশ করেছেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবির (BGB) আশু হস্তক্ষেপ