চিতলমারীতে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ আসামী গ্রেপ্তার ‎

শানু বিশ্বাস, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বাগেরহাট

Jun 17, 2026 - 00:26
 0
চিতলমারীতে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ আসামী গ্রেপ্তার  ‎
গ্রেফতারকৃত বিভিন্ন মামলার আসামি

‎বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাদক ও বিভিন্ন মামলায় অভিযুক্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

‎চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের নিয়ে এক বিশেষ যৌথ অভিযান চালানো হয়। এই সাঁড়াশি অভিযানে মাদক, জিআর ও দ্রুত বিচার আইনের ওয়ারেন্টভুক্ত মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

‎ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলার ৩ আসামিকে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাৎক্ষণিকভাবে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার মোল্লারকুল গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. ইব্রাহীম শেখ (২৩), কলাতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. নয়ন (২৩) এবং বড়বাড়িয়া চরপাড়া গ্রামের শহিদুল শেখের ছেলে ইমন শেখ (২৩)।

‎এছাড়া নিয়মিত জিআর মামলায় গ্রেপ্তার হয়েছেন বাবুয়ানা গ্রামের ফুলমোহন পান্ডের ছেলে প্রণয় পান্ডে (২০) এবং দড়ি উমাজুড়ি গ্রামের মৃত বরুণ মৃধার ছেলে বাধন মৃধা (২০)।

‎অন্যদিকে দ্রুত বিচার আইনের ৪৬(২৫) ধারায় গ্রেপ্তারকৃত অন্য ৪ আসামি হলেন— হিজলা গ্রামের মোস্তফা মল্লিকের ছেলে সেলিম মল্লিক (৩০), নূর মোহাম্মদের ছেলে সেকেন্দার আলী (২৮), সেলিম মল্লিকের ছেলে দীন ইসলাম মল্লিক (২৬) এবং কামাল কাজীর ছেলে হাবিবুল্লাহ কাজী (২৭)।

‎চিতলমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সকল গ্রেপ্তারকৃত আসামিকে চিতলমারী থানা থেকে কড়া পুলিশি পাহারায় বাগেরহাট জেলা আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন নিয়মিত ও বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন থানা প্রধান।