জাফলং পিয়াইন নদীতে পাহাড়ি ঢলে বাড়ছে পানি, ক্ষতির মুখে জিরো পয়েন্টের ব্যবসায়ীরা
নাজমুল হাসান ,গোয়াইনঘাট, সিলেট
সিলেটের জাফলং এলাকার পিয়াইন নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে। জাফলং জিরো পয়েন্ট এলাকায় হঠাৎ পানি বৃদ্ধির কারণে বহু অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল গভীর রাতে পিয়াইন নদীর পানির স্তর দ্রুত বাড়িয়ে দেয়। এতে জিরো পয়েন্ট সংলগ্ন দোকানপাটে পানি ঢুকে পড়ে এবং অনেক দোকানের মালামাল স্রোতে ভেসে যায়। অনেক ব্যবসায়ী পর্যাপ্ত সময় না পাওয়ায় কিছুই সরিয়ে নিতে পারেননি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পর্যটন মৌসুমকে সামনে রেখে অনেকে ঋণ নিয়ে দোকানে নতুন পণ্য তুলেছিলেন। কিন্তু আকস্মিক এই ঢলে তাদের জীবিকার প্রধান অবলম্বন ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের দাবি— প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের ঝুঁকি।