সিরাজগঞ্জে প্রেমিকের সাথে পালিয়ে আসা নববধূর মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার

ইব্রাহিম হোসেন, সিরাজগঞ্জ:

Jun 23, 2026 - 00:28
 0
সিরাজগঞ্জে প্রেমিকের সাথে পালিয়ে আসা নববধূর মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দে এক নববধূর মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম মোছাঃ মুক্তা খাতুন (১৭)। সে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ফলিয়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে। মাত্র ১৫ দিন আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে বাবার বাড়ি থেকে সিরাজগঞ্জের কড্ডা মোড় এলাকার এক প্রেমিকের সাথে ঘর ছাড়ে মুক্তা খাতুন। এর পরদিন, আজ ২২শে জুন সকালে কামারখন্দের কোনাবাড়ী মফিজ মোড় এলাকা থেকে তার রক্তাক্ত ও মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে অজ্ঞাত পরিচয় হিসেবে মরদেহ উদ্ধার করা হলেও পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করা হয়।

​পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তা খাতুনকে মাত্র ১৫ দিন আগে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়েছিল। গতকাল রাতে সে বাড়ি থেকে পালিয়ে আসে। এ ঘটনার পর থেকে তার কথিত প্রেমিক পলাতক রয়েছে।