ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ৩২ ব্যাগ গাঁজাসহ গ্রেফতার ২ 

মোঃ আসলাম পারভেজ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঠাকুরগাঁও 

Jun 17, 2026 - 00:37
 0
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ৩২ ব্যাগ গাঁজাসহ গ্রেফতার ২ 
আটককৃত ৩২ ব্যাগ গাঁজা

ঠাকুরগাঁও জেলার অন্তর্গত ভূল্লী উপজেলায় ভূল্লী-ফারাবাড়ি রাস্তায় র‍্যাব ১৩ এর বিশেষ অভিযানে ৩২ ব্যাগ গাঁজাসহ একটি পিকআপ ও দুইজনকে আটক করেছে র‍্যাব ১৩। 

মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান চলে গ্রেফতারকৃতরা হলেন (১) খোরশেদ, ঠিকানা কুমিল্লা বহনপাড়া (২) সিরাজ ঠিকানা ময়মনসিংহ (গাড়ি চালক) মাদক পরিবহনের দায়ে উক্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয় এবং উদ্ধারকৃত গাজার বেগ সমূহ ও পিকআপটি জব্দ করা হয়। 

র‍্যাব জানায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।