দায়িত্বে অবহেলা ও নিখোঁজের অভিযোগ গ্রহণ না করায় ওসি নাজমুল প্রত্যাহার

মুনতাসীর আলিফ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, লালমনিরহাট

Jun 17, 2026 - 13:12
 0
দায়িত্বে অবহেলা ও নিখোঁজের অভিযোগ গ্রহণ না করায় ওসি নাজমুল প্রত্যাহার
আদিতমারীর থানার ভারপ্রাপ্ত ওসি নাজমুল হক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ এবং জেলা প্রশাসন ও পুলিশের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে।

এদিকে শিশুর নিখোঁজ হওয়ার পর সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণে গাফিলতির অভিযোগে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যাবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাসহ অন্তত ১৮ জন আহত হযেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নি/হ/ত শিশুর নাম নন্দিনী রানী (৭)। সে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের কৃষক নলিনী কান্তের মেয়ে এবং স্থানীয় একটি ব্র্যাক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।