হাতীবান্ধায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ

মুনতাসীর আলিফ ,লালমনিরহাট

Jun 15, 2026 - 20:14
 0
হাতীবান্ধায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ

  ‎অদ্য ১৫/০৬/২০২৬ খ্রি. তারিখ দুপুরে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে অবস্থিত সতী বিলে পৃথক দুটি পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ টি নিষিদ্ধ ঘোষিত অবৈধ  চায়না দুয়ারী জাল (১০০০ মিটার) ও ১০০ মিটার কারেন্ট জালজব্দ করা হয়। 

জব্দকৃত জাল জনসমুক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া পানির প্রবাহে বাধা সৃষ্টিকারী একটি অবৈধ বাধ অপসারণ করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার "দীপ জন মিত্র"। এসময়ে তিনি বলেন এসব চায়না জাল অভিজান তিনি অব্যহত রাখবেন, প্রসিকিউটর হিসেবে  উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ এবং হাতীবান্ধা থানা পুলিশের একটি টিম, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশসহ  আরো অনেকে।